বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চকবাজার ওয়ার্ডে উপনির্বাচন ৭ অক্টোবর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শূন্য হওয়া ওয়ার্ডে আগামী ৭ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইভিএমের মাধ্যমে এই ওয়ার্ডে ভোট গ্রহণ হবে। ইতোমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এসব তথ্য জানানো হয়। এখন রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র জমা, যাচাই, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের বিষয়টি ঘোষণা করবেন।

গত বছরের ১৮ মার্চ মারা যাওয়া রেকর্ড ৭ বার ওই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর চেয়ারে বসতে মাঠে নেমেছেন গতবার বিএনপির প্রার্থী একে এম সালাউদ্দীন কাউসার লাভুসহ আওয়ামী লীগের একাধিক প্রার্থী।

এবার নির্বাচনী দৌঁড়ে আছেন আওয়ামী লীগের একঝাঁক নতুন মুখ। এদের মধ্যে চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, চকবাজার থানা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদুল আজম শাকিল, নগর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর সন্তান নগর যুবলীগের আহŸবায়ক কমিটির সদস্য কাজী রাজেশ ইমরান, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি আবদুর রহমানের সন্তান আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম নগর শাখার যুগ্ম আহŸায়ক সেলিম রহমান, যুবলীগ নেতা কারাবন্দি নুর মোস্তাফা টিনু, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ও গতবারের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন ফরহাদ।

বিএনপি প্রার্থীর বক্তব্য দল থেকে বললে নির্বাচন করবেন না হয় করবেন না। অন্যদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় এই ওয়ার্ডে উন্মুক্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...