সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শ্বশুরের কালো হাঁস ডিমও দিল কালো

- Advertisement -
Single page 1st Paragraph

মাস ছয়েক আগে মেয়ের জামাই ইব্রাহিমকে পাঁচটি হাঁস উপহার দেন শ্বশুর । পাঁচটির মধ্যে দুটি ছিল কালো রঙের হাঁস। শ্বশুরের কাছ থেকে উপহারের হাঁস পেয়ে জামাই বেশ খুশি। লালন-পালনের পর শনিবার থেকে সেই দলের একটি হাঁসটি ডিম দিতে শুরু করে। তবে ডিম দেখে তো জামাইয়ের চোখ ছানাবড়া। এই ডিম সাদা নয়; কালো ডিম। পরের দিন রোববারও হাঁসটি আরেকটি কালো ডিম দেয়।

দেশি হাঁসের এই কালো ডিম পাড়ার ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পরামানিকপাড়ার ইব্রাহিম আলীর বাড়িতে। ইব্রাহিম একই এলাকার বাহার আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি বাড়িতে কৃষি কাজ করেন ইব্রাহিম।

ইব্রাহিম বলেন, স্ত্রী রেহেনা বেগমসহ ছয় মাস ধরে খুব যত্মে পাঁচটি হাঁস পালন করছি। এর মধ্যে একটি পুরুষ হাঁস। শ্বশুরবাড়ি থেকে এসব হাঁস উপহার দিয়েছিল। দুটি কালো রঙের হাঁস রয়েছে। স্বাভাবিক খাবারই তাদের দেওয়া হয়। শনিবার রাত থেকে একটি হাঁস ডিম দিচ্ছে। তবে কালো ডিম। রোববার পরিবারের সবাই মিলে কৌতুহল নিয়ে ডিমটি বের করা হয়। এরপর আরো একটি কালো ডিম দেয় হাঁসটি।

নাগেশ্বরী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আশিকুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। এখনো দেখিনি। এটি বিরল ঘটনা। তবে জরায়ু ইনফেকশন বা কম মাত্রার পিগমেন্টের কারণে কালো ডিম দেয় হাঁস।

ইউডি

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...