সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চাঁটগার গাড়ি চাঁটগাতেই ফিরছে

- Advertisement -
Single page 1st Paragraph

২০২০ সালের ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার আড়াই বছর পর হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার সকালে হবিগঞ্জ সদরের আসেরা গ্রামের স্কুলবাড়ি এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ শরীফ চৌধুরী বলেন, দীর্ঘ চেষ্টার পর অবশেষে গাড়িটি উদ্ধার করা হয়েছে। এখন সেটি হবিগঞ্জ থেকে চট্টগ্রামে আনা হচ্ছে। মঙ্গলবার বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে।

জানা গেছে, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি পেট্রলপাম্পের সামনে থেকে সাদা রঙের প্রাইভেটকারটি চুরি হয়। চুরির ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করেন গাড়ির মালিক জানে আলম। একই বছরের ১৭ ডিসেম্বর মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় আদালত।

আদালতের নির্দেশে তদন্ত শুরুর একপর্যায়ে গত বছরের জুলাইয়ে গাড়িটি হবিগঞ্জে রয়েছে বলে জানতে পারে সিআইডি। সেখানে শিশু মিয়া নামে এক ব্যক্তির কাছে রয়েছে গাড়িটি। পরে শিশু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে ২০২১ সালের ১৬ মার্চ হবিগঞ্জ আদালতে নিলামের মাধ্যমে গাড়িটি কেনেন বলে জানান তিনি।

চলতি বছরের ২৬ জানুয়ারি প্রাইভেটকারটি চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ শরীফ চৌধুরী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি গাড়িটি উদ্ধারের নির্দেশ দেয় আদালত।

ইউডি

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...