শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জয়ে সেমির আশা ফিরে পেল অস্ট্রেলিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

আয়রল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সেমিফাইনালের রাস্তা সহজ করে রাখলো টিম অস্ট্রেলিয়া ।

আগের ম্যাচগুলোতে নিউজিল্যান্ডের কাছে পরাজয় এবং বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির কারণে দেয়ালে পিঠ ঠেকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ১৮০ রান। কিন্তু নিজেদের পরাজয়ের দিনে আইরিশরা ১৯ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায়।

দিনের শুরুতে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। আর সে সুযোগকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া আইরিশদের ১৮০ রানের টার্গেট দেয়।

সে টার্গেট তাড়া করতে নেমে ভালোই শুরু করেন দুই আইরিশ ওপেনার। ২ ওভারেই তুলে নেন ১৮ রান। তার পরেই শুরু হয় তাদের ইনিংসে ধস। ৫ ওভারে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে অনেকটা ব্যাক ফুটে আয়ারল্যান্ড।

টিকে থাকার লড়াইয়ে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ লড়াইয়ে সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আয়ারল্যান্ড। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু হয় দুপুর ২টায়।

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আজ আয়ারল্যান্ডকে ১৮০ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া। ৫ চার ও ৩ ছয়ে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ধীরগতিতে রান তোলে অস্ট্রেলিয়া। গত কয়েক ম্যাচের মতো আজও বড় স্কোর করতে পারেননি ডেভিড ওয়ার্নার। ব্যারি মাকার্থির বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান মাত্র ৪ রানে। পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ৩৮ রান করে অজিরা।

মিডল ওডারে মিচেল মার্শ ও অ্যারন ফিঞ্চ রানের গতি বাড়ান। তবে সে জুটিকে বেশি বড় হতে দেননি ম্যাকার্থি। ২৮ রান করা মার্শকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফেরান বাঁহাতি এ পেসার।

চতুর্থ উইকেট ঝড় তোলেন অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোয়নিস। তাদের ৩৬ বলের জুটি থেকে এসেছে ৭০ রান। ভয়ংকর হয়ে ওঠা এ জুটিও ভাঙেন ম্যাকার্থি, ফিঞ্চকে ফিরিয়ে। শেষদিকে টিম ডেভিডের ১৫ রানের ক্যামিও ইনিংসে ২০ ওভারে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া।

আয়ারল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ম্যাকার্থি। ২ উইকেট নেন জশ লিটল।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...