রবিবার, ১ নভেম্বর ২০২৬

ধর্ষণের অভিযোগে বগুড়ায় জামায়াতের কর্মী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে জামায়াতে ইসলামী বালাদেশ এর কর্মী আব্দুর রাজ্জাককে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বগুড়ার নন্দীগ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

রবিবার ভুক্তভোগী নারী থানায় মামলা করলে রাতে ইউনিয়নের কুস্তা পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক নন্দীগ্রাম সদর ইউনিয়নের কুস্তা পূর্বপাড়ার প্রয়াত আব্দুর সোবাহান প্রামানিকের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর একজন সক্রীয় কর্মী বলে জানা গেছে।

মামলার বিবরণে জানা যায়, কুস্তা গ্রামের ওই নারীর স্বামী ৭ বছর আগে মারা গেছেন। দুই সন্তানের জননীকে বাড়িতে একা থাকার সুযোগে সম্পর্কে জেঠাত ভাসুর আব্দুর রাজ্জাক ওই বাড়িতে গিয়ে তাকে কু-প্রস্তাব দিতেন। গত ১৩মে রাতে বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুর রাজ্জাক। লজ্জায় কাউকে কিছু না বলায় সুযোগে ২৫ জুন রাতে ফের ওই নারীকে ধর্ষণ করেন তিনি।

স্থানীয় সুত্রে জানা গেছে, বিধবা নারীকে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে বিয়ের কথা বলে সময় পার করেন রাজ্জাক। এই সুযোগে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীরা। পরে জনপ্রতিনিধির পরামর্শে থানায় গিয়ে মামলা দায়ের করেন ওই নারী।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...