সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশাকে বাসের ধাক্কা, অটোচালকসহ নিহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায়  সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে অটোচালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। দুর্ঘটনায় অটোটি দুমড়ে-মুচড়ে গেছে।

সোমবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চান্দিনা উপজেলার নাওতলা এলাকার খোকন মিয়ার মেয়ে তন্নী আক্তার (২০), তার শিশুকন্যা মুনতাহা (২), দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের অটোচালক হাবিবুর রহমান (৪১) এবং একই উপজেলার বাগমারা গ্রামের রেজিয়া বেগম (৩২)।

এ ঘটনায় গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়,অটোরিকশাটিকে বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এর পর পেছন থেকে অপর একটি পিকআপও চাপা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এক কন্যাশিশু ও অটোচালক মারা গেছেন। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাস ও পিকআপটি আটকের চেষ্টা চলছে।

ইমা

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...