নগরের বায়েজিদ বোস্তামির রৌফাবাদ এলাকায় ইমতিয়াজুল হক হত্যা মামলার আসামি মো. কালুকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (৩০ অক্টোবর) দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি কালু রৌফবাদ কলোনির শমসের আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারী নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফবাদ কলোনির সমাজ সেবা রোডের বাবুলের দোকনের সামনে ইমতিয়াজুল হক প্রকাশ পনিকে ছুরি দিয়ে হত্যা করে মো. কালু। এ ঘটনায় ইমতিয়াজুলের মা সালমা বেগম নগরের বায়েজিদ বোস্তামী থানায় কালুকে আসামি করে মামলা করেন। ২০১৩ সালের ২৮ মার্চ কালুকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন পুলিশ। ২০১৪ সালের ২৬ জানুয়ারি আসামি মো. কালুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ইউডি

