সোমবার, ২৯ জুন ২০২৬

হালিশহরে সেলুন পাঠাগার উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের আয়োজনে ও কবি গোলাম মাওলা জসিমের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম নগরীর হালিশহর এ ব্লক এলাকায় প্রিন্স অব ডুবাই এসি সেলুনে পাঠাগার স্থাপন করা হয়েছে।

রোববার ৩০ অক্টোবর বিকালে সেলুন পাঠাগার উদ্বোধন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী শাহীন চৌধুরী।

শাহীন চৌধুরী বলেন, ‘বর্তমানে আমাদের মাঝে বই বিমুখতা দেখা যায়। বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগ আসলেই প্রশংসনীয়। এর ফলে সেলুনে আগত গ্রাহকদের বই পড়ায় আগ্রহ তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়তে একটি কার্যকরী কার্যক্রম। এ উদ্যোগ ছড়িয়ে পড়ক সবার মাঝে।

কবি গোলাম মওলা জসিম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় শতাধিক সেলুনে ইতিমধ্যে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে আমরা বুক সেলফ স্থাপন করেছি । আর সে সব সেলফে স্থান পেয়েছে দুই বাংলার প্রখ্যাত লেখকদের জনপ্রিয় বই। মূলত সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে আমার এ ব্যতিক্রমী উদ্যোগ। দৃষ্টিনন্দন ও যুগোপযোগী এ উদ্যোগে হালিশহর এলাকার বিভিন্ন সেলুনে পাঠাগার স্থাপনে সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ এগিয়ে এসেছে।

এ উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক, সাবেক সভাপতি এসএম কামরুল হাসান, বর্তমান সভাপতি আতিককুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক সাঈদ আফ্রিদি শিশির, সহ সভাপতি মহিউদ্দিন সৌরভ, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন।

উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

ইউডি

এই বিভাগের সব খবর

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সর্বশেষ

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...