সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ওয়াসার এমডির অপসারণ চায় বাসদ

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়াসার এমডি তাকসিম এ খানকে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। এছাড়াও করোনা সংকটে মানুষের আর্থিক দুরবস্থার সময়ে ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, ওয়াসার দুর্নীতি বন্ধ ও ঢাকা মহানগরের দখলকৃত খাল-পুকুর-ডোবা উদ্ধার করে জলাবদ্ধতা নিরসনেরও দাবি জানিয়েছে দলটি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশ শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়।

বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী, আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান লিপন বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল সচিবালয়ে মন্ত্রীর দফতরে গিয়ে স্মারকলিপি পেশ করে।

সমাবেশে নেতারা বলেন, বর্তমান সরকার গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বৃদ্ধি করেছে। করোনার এই সংকটকালে মানুষের আয় যখন কমে গেছে, কাজ হারিয়ে বেকার হয়েছে, তখন পানির দাম বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা এর সামিল। নেতারা পানির দাম বৃদ্ধি নয়, ওয়াসার দুর্নীতি-অনিয়ম বন্ধের দাবি জানান।

তারা বলেন, ঢাকা শহরের চারদিকে চারটি নদী রয়েছে, তারপরও পানি নিষ্কাশন হয় না। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নগর জীবন দুর্বিষহ হয়ে পড়ে। শহরের খাল, পুকুর, জলাধার দখল হয়েছে, পাম্পগুলো নষ্ট হয়ে রয়েছে। পাম্প মেরামত ও খাল-পুকুর উদ্ধারে তেমন কোনো উদ্যোগ নেই।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। কোনো এলাকায় কতজন বিদেশি অবস্থান করছেন, তারা বৈধভাবে আছেন কি না এবং...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ আবুল হোসাইন (৪৫) নামের ওই কর্মকর্তার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও বাকি ১৬ শতাংশ উদ্ধারে এবং সাজানো অপহরণের ঘটনা রোধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাপিড অ্যাকশন...

সর্বশেষ

চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার

চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ...

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের হালিশহরে জনতা ব্যাংকের এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সহযোগিতা চায় র‌্যাব

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের ৮৪ শতাংশ উদ্ধার হলেও...

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ছয় কার্গো তরলীকৃত...

রাউজানে আব্দুল করিম হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে আলোচিত মোহাম্মদ আব্দুল করিম হত্যা মামলায় চার...

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ হ্যান্ডলিংয়ে উৎপাদনশীলতার...