সোমবার, ২২ জুন ২০২৬

ডাচদের ৬ উইকেটে হারাল পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

নেদারল্যান্ডসকে ৬ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। ডাচদের করা ৯১ রানের জবাবে খেলতে নেমে পাকিস্তানকে খেলতে হয়েছে ১৪টি ওভার।  এই রান করতে ৪টি উইকেট হারিয়েছে দলটি।

বিশ্বকাপে টপ ফেবারিট থাকলেও দুই ম্যাচ হেরেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। বিশেষ করে জিম্বাবুয়ের কাছে হেরে। প্রথম ম্যাচে ভারতের কাছে একেবারে শেষ বলে হারতে হয়েছে।

পরের দুই ম্যাচ জিততে পারলে সেমিতে ওঠার সম্ভাবনা টিকে থাকবে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে ওই দুই ম্যাচ বাকি তাদের।

৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। ৫ বলে ৪ রান করে আউট হয়ে যান তিনি। দলীয় ১৬ রানে বাবর আউট হওয়ার পর রিজওয়ান এবং ফাখর জামান হাল ধরেন। ৩৭ রানের জুটি গড়ে বিদায় নেন ফাখর জামান। তিনি ২০ রান করে আউট হন।

শান মাসুদ ব্যাট করতে নামার পর তিনিও বেশিক্ষণ টিকতে পারলেন না। আউট হয়ে যান ১২ রানে। অবশ্য তার আগেই বিদায় নেন সর্বোচ্চ ৪৯ রান করা মোহাম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৯ রান করেন তিনি। কোনো ছক্কা ছিল না, ৫টি ছিল বাউন্ডারির মার।

৬ রানে ইফতিখার আহমেদ এবং ৪ রানে শাদাব খান অপরাজিত থেকে দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। ১৩.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। নেদারল্যান্ডসের হয়ে ব্রেন্ডন গ্লোভার ২টি এবং পল ফন মিকেরেন ১টি উইকেট নেন।

ইউডি

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...