রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারয়ণগঞ্জে ২৪ ঘন্টার মধ্যে অপহৃত নারী উদ্ধার,৩ অপহরণকারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো এলাকা এবং গাজীপুর মেট্রোপলিটন-এর টঙ্গী থানাধীন বনমালা রোড দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত এক নারীকে উদ্ধার করে।এ সময় অপহরণ চক্রের তিন জনকে র‌্যাব গ্রেপ্তার করে।

র‌্যব সূত্রে জানা যায়,অপহরণকারীরা ভিকটিমের বাবার ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিল। কর্মরত থাকাকালে চুরি ও অসদাচারণের কারনে ভিকটিমের বাবার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে তাদেরকে চাকুরিচ্যুত করা হয়। পরবর্তীতে চাকুরি হারিয়ে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং ভিকটিমের বাবাকে বিভিন্ন প্রকার হুমকি দিতে থাকে। একপর্যায়ে গভীর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে বাসা হতে বের হলে অপহরণকারীরা একে অপরের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে এই ঘটনায় ভিকটিমের বাবা সৈয়দ মোঃ এনামুল হক(৪৬) বাদী হয়ে সোনারগাঁ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন।

অপহরণকারী আসামীরা ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। পরবর্তীতে র‌্যাব ১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার অপহরণকারী – মোঃ পাপন (৪৫), পিতা-মোতাহার ভূইয়া, সাং-তারাবো, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। মোসাঃ আছমা (৩৯), স্বামী-পাপন, সাং-তারাবো, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ। মোসাঃ মিনাকসী (২৫), পিতা- আসলাম, সাং- বাড়ৈখালী, থানাঃ শ্রী নগর, জেলাঃ মুন্সিগঞ্জ।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তার আসামীদের সোনারগাঁ থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

ইমা

 

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...