বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রশাসনের উদ্যোগ

সোনালী ব্যাংকের সহযোগিতায় আর্থিক সহায়তা পেলেন ৫৫০ অসহায় মানুষ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ও সোনালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় কোভিড-১৯ জনিত উদ্ভুত পরিস্থিতিতে সমাজের কর্মহীন, অসহায় ও হতদরিদ্র বিভিন্ন শ্রেণি-পেশার ৫৫০ জন মানুষের প্রত্যেককে ২ (দুই) হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার সকাল ১১টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিঃ আগ্রাবাদ কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ নুরুল হক ও ব্যাংকের চট্টগ্রাম উত্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোছাইন। জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করেন তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট ও বেটার ফিউচার বাংলাদেশ।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, উদ্ভুত কোভিড পরিস্থিতি মোকাবেলায় উন্নত বিশ্বের অনেক দেশ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে ও কর্মপরিকল্পনায় বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। একসময় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো আজ প্রতিটি নির্দেশক সূচকে প্রতিবেশী অনেক দেশকেই ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে সমাজের অস্বচ্ছল কেউ যাতে অভূক্ত না থাকে তা দেখার জন্য জাতির জনকের সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের অসহায় ও কর্মহীন মানুষকে সহযোগিতার আওতায় আনা হয়েছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবে না।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...