শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) সকালে নগরের পুলিশ লাইন্স সিভিক সেন্টারে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান আয়োজন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স)প্রবীর কুমার রায়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ফরিদ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের ডা. মো. শামীম আহমেদ, শহীদ মুক্তিযোদ্ধা এম শামসুল হক পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, পটিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য দেবব্রত দাশ, রাউজান থানার ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান সরওয়ার্দী সিকদার, পটিয়া থানার ৫ নম্বর হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ফৌজুল কবির , অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রমুখ।

এ উপলক্ষে নগরের ছোটপুল এলাকাস্থ পুলিশ লাইন্স থেকে র‌্যালি বের করা হয়।

ইউডি

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...