শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এম এ ওহাব ছিলেন আদর্শিক রাজনীতির এক মহান শিক্ষক:ইঞ্জিনিয়ার মোশাররফ এমপি 

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন,দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক রাজনীতিবিদের সাথে মেশার সুযোগ হয়েছে এবং তাদের রাজনৈতিক কর্মকান্ড নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছি,কিন্তু সাধারণ মানুষের মন কিভাবে জয় করতে হয় ত্যাগ এবং আদর্শের রাজনীতি কিভাবে করতে হয় তা শিখেছি মুষ্টিমেয় কয়েকজন নেতার কাছ থেকে,তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জননেতা মরহুম এম এ ওহাব,ধরে নেয়া যায় উনি আমার একজন রাজনৈতিক শিক্ষক ছিলেন।

তিনি বলেন বর্তমান দ্রব্যমূল্য নিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে অপ প্রচার চালাচ্ছে কিন্তু ইউরোপ আমেরিকার বাজারের চেয়ে বাংলাদেশে তা অনেক কম, তথাকথিত আন্দোলনের হুমকি প্রসঙ্গে জনাব মোশাররফ বলেন অতীতে অগ্নি ও বোমা সন্ত্রাস চালিয়ে বি এন পি – জামাত অনেক মানুষ হত্যা করেছিলো, পুনঃরায় সে ধরণের কোন কর্মকান্ড চালানোর চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।জননেতা মরহুম এম এ ওহাব স্মারক গ্রন্থ প্রকাশ করার পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথ ভাবে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভার সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি বলেন, এম এ ওহাবদের মতো মানব দরদী রাজনীতিবিদ আজকাল তেমন চোখে পরেনা,উনাদের রাজনীতি ছিলো ত্যাগ আর আদর্শের আর এখনকার রাজনীতি হচ্ছে ভোগ বিলাসের,বর্তমানে অনেককে দেখা যায় তারা যেন এলাকার রাজা হয়ে গেছেন,জনতার জন্যে তাদের কোন দরদ নেই।উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, এম এ ওহাব একজন একেবারে তৃণমূলের নেতা ছিলেন, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিলো কিন্তু তিনি রাজনীতিকে ব্রত হিসেবেই নিয়েছিলেন,সাধারণ মানুষের মতোই তিনি চলাফেরা করতেন,তার মতো শুদ্ধ রাজনীতিবিদ আমার জীবনে তেমন চোখে পরেনি।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন মরহুম এম এ ওহাবের মতো নেতাদের জীবন থেকে শিক্ষা নিতে পারলে একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ হওয়া যায়,তিনি রাজনীতি এক আদশ পুরুষ ছিলেন।উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো আতাউর রহমান বলেন এম এ ওহাবের কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছিলো,তার মধ্যে কোনদিন ভোগ বিলাসের মানসিকতা দেখিনি,বর্তমান প্রজন্মের জন্য তিনি এক মহান আদর্শ।

শনিবারর( ২৯ অক্টোবর) বিকেলে এল জি ই ডি মিলনাতনে উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন,এড ফখরুদ্দিন চৈৗধুরী,মো আবুল কালাম আজাদ,জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহিউদ্দিন রাশেদ,আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার,উত্তর দক্ষিণ মহানগর আওয়ামী লীগ সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে চৌধুরী হাসান মাহমুদ হাসনি,মহিউদ্দিন বাবলু, আলাউদ্দিন সাবেরী,এম এ হান্নান মঞ্জু,জাফর আহমেদ,আবদুল কাদের সুজন, বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু,আবু তালেব,আ স ম ইয়াছিন মাহমুদ,কাযনিবাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ,ফেরদৌস হোসেন আরিফ,গোলাম রব্বানী,মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, বখতেয়ার সাঈদ ইরান,হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব,আখতার উদ্দিন মাহমুদ পারভেজ,মরহুমের সন্তান ডাঃ নুরুদ্দিন জাহেদ,উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম,মহিলা আওয়ামী লীগের দিলোয়ারা ইউসুফ,এড বাসন্তী প্রভা পালিত,শামীমা হারুন লুবনা, কৃষকলীগের শফিকুল ইসলাম, যুবলীগের নুরুল মোস্তফা মানিক, রাশেদ খান মেনন,সৈয়দ মঞ্জুরল আলম, নাছির হায়দার বাবুল, আবু তৈয়ব, যুব মহিলা লীগের রওশন আরা রত্না,এড জুবাঈদা সরোয়ার নিপা প্রমুখ।

ইমা

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...