সোমবার, ২৯ জুন ২০২৬

জোয়ারের পানিতে ভাষাণচর থেকে সীতাকুণ্ডে ভেসে আসা ১৫৯ টি মহিষ ইউএনও থেকে বুঝে নিলেন মালিকগণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জোয়ারের পানিতে ভাষাণচর থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভেসে আসা ১৫৯ টি মহিষ উদ্ধার করে তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার(২৯অক্টোবর) বিকালে কুমিরা-সন্দ্বীপ ঘাটে উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড থানার যৌথ উদ্যোগে মহিষগুলো হস্তান্তর করা হয়। গত সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অতিরিক্ত জোয়ারের পানিতে ভাষাণচর থেকে প্রায় প্রায় এক হাজার মহিষ ভেসে যায়। এদের কিছু মহিষ সীতাকুণ্ড উপজেলার আলেকদিয়া, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারীসহ বিভিন্ন ইউনিয়নে উঠে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ মহিষগুলোকে জব্দ দেখিয়ে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখে। মহিষ হারানোর বিষয়ে মালিকরা মঙ্গলবার ভাষাণচর থানায় জিডি করে সীতাকুণ্ড থানায় এসে ভাষাণচর থানায় করা জিডির কপি জমা দেন।
জিডিতে উল্লেখিত মহিষের শরীরের চিহ্ন অনুসারে ৫৮ জন মালিক সনাক্ত করা হয়। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, থানার এসআই মুকিব হাসান, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল, ইউপি সদস্য জামাল উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ।
ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...