শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভূমিকা প্রশংসনীয় : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করে যে ভূমিকা পালন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

মেয়র বলেন, চিকিৎসকদের পেশা হচ্ছে মানব সেবা প্রদানে সর্বোচ্চ পেশা। সাধারণ মানুষ একজন চিকিৎসকের শরণাপন্ন হয় অনেক প্রত্যাশা নিয়ে। এই প্রত্যাশা থেকে মানুষ বিমুখ হলে চিকিৎসকদের প্রতি আস্থা হারায় এবং অসহায়ত্ব এক সময় চিকিৎসকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। তাই চিকিৎসকদের সেবার মানবিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি রোববার সকালে আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১০ম ব্যাচের ইন্টার্নী চিকিৎসকদের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও মেডিকেল কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ.এস.এম মোস্তাক আহমেদ, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. মো. আরিফুল আমীন, ডোনার সদস্য ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রেখা আলম চৌধুরী, অধ্যক্ষ লায়ন মো. সানাউল্লাহ, মোঃ আহছান উল্লাহ, জনাব এস.এম কুতুব উদ্দিন, পরিচালক (প্রশাসন) ডা. মোঃ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক (ডা.) অসীম বড়ুয়া, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) জালাল উদ্দিন, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাঃ বাবুল ওসমান চৌধুরী প্রমুখ।

মেয়র আরো বলেন, করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসকেরা করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছেন তা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। যারা আজকের ইন্টানীং থেকে চিকিৎসক হিসেবে দায়িত্ব পেলেন তাদেরকে একজন চিকিৎসক হিসেবে নয় একজন ভালো মানুষ ও মানবিক ডাক্তার হওয়ার ব্রত নিয়ে কাজ করার আহবান জানান।

তিনি নতুন এই চিকিৎসকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। হাসপাতাল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন হাসপাতালের সার্বিক কার্যক্রমের বিষয়ে মেয়রকে অবগত করেন এবং কিছু সমস্যা সমাধানে তাঁর হস্তক্ষেপ কামনা করেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...