সোমবার, ১৫ জুন ২০২৬

মেসি বিশ্বকাপ জিতলে খুশি হবেন ইনিয়েস্তা

- Advertisement -
Single page 1st Paragraph

স্পেনের প্রথম ও এখন পর্যন্ত জেতা একমাত্র বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইনিয়েস্তা। ২০১০ আসরের ফাইনালে তার গোলেই ডাচদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্প্যানিশরা। তবে ফুটবলের অনেক স্বপ্ন পূরণ হলেও ফুটবলের বরপুত্র আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির কাছে এখনো অধরা ফুটবল বিশ্বকাপ । ২০১৪ আসরে ফাইনালে গিয়ে জার্মানির কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে এবার মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেসি বিশ্বকাপ পেলে স্প্যানিশ তারকা ইনিয়েস্তা খুশি হবেন বলে জানিয়েছেন।

ইনিয়েস্তার বিশ্বাস, বিশ্ব সেরার মঞ্চে চূড়ান্ত সফলতা পাওয়ার সব রসদই আছে লিওনেল স্কালোনির দলে। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে এক আলাপচারিতায় ৩৮ বছর বয়সী এই ফুটবলার মেসির হাতে বিশ্বকাপের শিরোপা দেখার আশাবাদ ব্যক্ত করেন।

ইনিয়েস্তা বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপে শিরোপা দাবিদার দেশগুলোর একটি। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে তাদের দারুণ একটা দল আছে। তারা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। মেসি যদি থাকে, তাহলে নিঃসন্দেহে তারা ফেভারিট দলগুলোর একটি। আমার অন্যান্য ফেভারিট দলগুলো হল ব্রাজিল, স্পেন ও ফ্রান্স। তবে লিও বিশ্বকাপ জিতলে (সাবেক) সতীর্থ হিসেবে আমি খুশিই হব।

মেসি এবং ইনিয়েস্তা দুজনের বন্ধুত্ব সেই ছেলেবেলার। বার্সেলোনায় লম্বা সময় খেলেছেনও একসঙ্গে। পেশাদার প্রয়োজনে এখন দুজন দুদিকে। কিন্তু লিওনেল মেসির সঙ্গে আন্দ্রেস ইনিয়েস্তার বন্ধুত্ব আগের মতোই অটুটু।

দীর্ঘ সময় ধরে কাতালান জার্সিতে একসঙ্গে মাঠ মাতিয়েছেন মেসি ও ইনিয়েস্তা। জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা। জাতীয় দলের হয়ে অর্জনের ক্ষেত্রে অবশ্য রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের চেয়ে এগিয়ে আছেন ইনিয়েস্তা।

আসছে বিশ্বকাপে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের রাখা হচ্ছে ফেভারিটের তালিকায় শীর্ষেই। সব বিভাগে দারুণ ভারসাম্যপূর্ণ দলটি বৈশ্বিক আসরে খেলতে যাবে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে।

২০১৮ সালে ইনিয়েস্তা বার্সেলোনা ছাড়ার মধ্য দিয়ে বদলে যায় তার ও মেসির ঠিকানা। ওই বছর জাপানের ক্লাব ভিসেল কোবে যোগ দিয়ে সেখানে এখনও খেলছেন ইনিয়েস্তা। আর গত গ্রীষ্মের দলবদলে দুই বছরের চুক্তিতে পিএসজিতে পাড়ি জমান মেসি।

ইউডি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...