শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

উইম্যান চেম্বার লেদার প্রোডাক্ট প্রোডাকশন প্রশিক্ষণ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায়  শনিবার(২৯ অক্টোবর) সিডব্লিউসিসি সেমিনার হলে শুরু হয়েছে ৫ দিনব্যাপী “লেদার প্রোডাক্ট প্রোডাকশন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক নুজহাত নূয়েরি কৃষ্টি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। তিনি বলেন লক্ষ্য ও মনোবল ঠিক থাকলে জীবনে উন্নতি আসবেই। এ প্রশিক্ষণ নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। বিশেষ করে প্রাথমিকভাবে ঘরে বসেই তারা তাদের ব্যবসা শুরু করতে পারবে এবং দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সক্ষম হবে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশন এর উপ-মহাব্যবস্থাপক আবদুস সালাম সর্দার। তিনি তার বক্তব্যে বলেন ভিন্নধর্মী ব্যবসায় নারীদের প্রভাব লক্ষ্যণীয়। অতীতের ব্যর্থতায় দুঃখী না হয়ে বর্তমানকে ঠিকমত কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ সুন্দর হবে। তাই প্রশিক্ষণটি হতে পারে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট।

সভাপতি নুজহাত নূয়েরি কৃষ্টি বলেন, প্রশিক্ষণটি তাদের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে ব্যবসায়িক প্রসারতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। কেবল উদ্যোক্তা তৈরিই নয়, বরং তারা যেন ব্যবসায় টিকে থাকতে পারে এবং সফল হয় তার জন্যও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কাজ করছে। প্রশিক্ষক মাহমুদুর রহমান ০৫ দিনব্যাপী ৩৫ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করবেন ।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...