বান্দরবানের কুহালংয়ে ব্রিজের সঙ্গে পর্যটকবাহী বাসের ধাক্কায় দুই পা বিচ্ছিন্ন হয়ে মোজাফফর নামে এক হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার কুহালং ইউপির গলাচিপায় স্টিলের বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাফফরের বাড়ি নওগাঁর শিবরামপুর উত্তর গ্রামে।
স্থানীয়রা জানায়, ওই বেইলি ব্রিজে রাজশাহীর পর্যকটবাহী একটি বাসের ধাক্কা লাগে। এতে বাসের হেলপারের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গাড়ির অপর শ্রমিক সাজ্জাদ বলেন, ২২ অক্টোবর রাজশাহীর মোহনপুর থেকে নবাবী এন্টারপ্রাইজ নামে গাড়ি নিয়ে দেশের বিভিন্ন পর্যটন এলাকা ভ্রমণে বের হন তারা। জাফলং, মাধবকুন্ডু, খাগড়াছড়ি, রাঙ্গামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বান্দরবানে যায় বাসটি। এরপর গলাচিপা স্টিল ব্রিজের সঙ্গে বাসটির ধাক্কা লেগে হেলপারের দুই পা সেখানেই বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার সময় বাসের দরজায় পা ঝুলিয়ে বসে ছিলেন হেলপার মোজাফ্ফর।
বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, পর্যটকবাহী গাড়িটি রাঙামাটি থেকে বান্দরবান আসছিল। এ সময় ব্রিজের সঙ্গে বাসের ধাক্কা লেগে হেলপারের দুই পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ইমা

