রবিবার, ২ আগস্ট ২০২৬

সন্ত্রাস নির্মূলে রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪১

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও মিয়ানমার থেকে মাদক আসা ঠেকাতে সাড়াশি অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে এপিবিএন ও জেলা পুলিশ।

শুক্রবার দিনগত রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানা যায়, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেপ্তারের লক্ষে শুক্রবার রাতে ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফরের নেতৃত্বে ১৩, ১৭, ১৮, ১৯ ও ২০ নাম্বার ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযানের সময় যেন কোনো দুষ্কৃতিকারী পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করা হয়।

অভিযানে ৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে ছয়জন রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যা মামলার আসামি, মাদকসহ আটক করা হয় তিনজনকে। অন্যান্য মামলার আসামি ছিল চারজন। বাকী ২৮ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তাদের মোবাইল কোর্টের আওতায় সাজা দেয়া হয়।

অভিযানে ৮ এপিবিএন ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ ও ১৬ এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশের ফোর্স অংশ নেয়।

রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাস নির্মূলে ক্যাম্প এলাকায় ৮ এপিবিএনের বিশেষ ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...