শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ফুটবল একাডেমির জার্সি উন্মোচন

- Advertisement -
Single page 1st Paragraph

চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ক্রীড়া একাডেমির উদ্যোগে শুক্রবার (২৮ অক্টোবর )বিকেলে নগরীর জিউসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে আয়োজক একাডেমির জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে তিনি বলেন, খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে শুধু মাঠের অনুশীলন বা প্রশিক্ষণ নয়। এসবের পাশাপাশি নিজের জীবনাচরণেও ডিসিপ্লিন গ্রহণ করতে হবে। খাদ্যাভ্যাস, বিশ্রাম, পরিশ্রম, অনুশীলন সবকিছুতে রুটিন লাইফ মেনে চলতে হবে। জীবনাচরণ দুর্বলতার কারণে অনেক মেধাবী খেলোয়াড়কে অসময়ে বিদায় নিতে হয়েছে।

চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ক্রীড়া একাডেমির সভাপতি মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, বনজৌর রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আক্কাস উদ্দিন, মো মঈন উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম বাপ্পী, পীর হেলাল উদ্দিন ও সামিউল ইসলাম মাহিন বক্তব্য রাখেন।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...