সোমবার, ২৯ জুন ২০২৬

লোহাগাড়ায় চিতা ও মেছো বাঘসহ ২ পাচারকারী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে দুজনকে আটক হরেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে লোহাগাড়া বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলেছে তাদের কাছ থেকে একটি চিতা বিড়াল ও ৩টি মেছো বাঘের বাচ্চা এবং একটি বন মোরগ প্রজাতির মথুরাও উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লার দেবীদ্বারের বালুঘাট এলাকার বাবুল মিয়ার ছেলে মো. এমরান (২৪) ও বান্দরবানের আলী কদম থানার ৭ নং ওয়ার্ডের সামশুল আলমের ছেলে মো. আলীম উদ্দিন (৩৭)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, তাদের কাছে গোপন সোর্সের মাধ্যমে আগে থেকেই খবর আসে বান্দরবানের আলীকদম পাহাড় থেকে বেশ কয়েকটি বন্য প্রাণী সংগ্রহ করে তা চট্টগ্রাম শহরে পাচার করা হবে। এমন খবরে লোহাগাড়া বাসস্ট্যান্ডে বিশেষ তল্লাশী চৌকি বসানো হয়। এসময় দুই ব্যক্তি বন্য প্রাণী নিয়ে গাড়িতে উঠার সময় হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি চিতা বিড়াল ও ৩টি মেছো বাঘের বাচ্চা এবং একটি বন মোরগ প্রজাতির মথুরাও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, উদ্ধারকৃত বন্য প্রাণীগুলো তারা আলী কদমের মুরং উপজাতী সম্প্রাদায়ের লোকজন থেকে কিনেছে। ওসি জানান, বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪(খ) ধারায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে|

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...