সোমবার, ২৯ জুন ২০২৬

মিরসরাইয়ে ড্রেজারডুবি : নিখোঁজ ৮ জনের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ থাকা আরো দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিখোঁজ আটজনেরই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরিদল এবং কোস্টগার্ড সদস্যরা। ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বশর হাওলাদারের (৩৫) মরদেহ উদ্ধারের পর অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় সর্বশেষ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে নিখোঁজ আট শ্রমিকেরই মরদেহ উদ্ধার হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টায় প্রথম উদ্ধার করা হয় রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকিরের মরদেহ। পরদিন বুধবার সকালে একসঙ্গে উদ্ধার হয় আনিচ মোল্লার এক ছেলে ইমাম হোসেন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে মো. জাহিদ বারীর মরদেহ। একইদিন রাত ১১টায় নুরু সরদারের ছেলে আলম সরদারের মরদেহ উদ্ধার হয়।

এরপর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উদ্ধার হয় আনিচ মোল্লার আরেক ছেলে শাহিন মোল্লা, রহমান খানের ছেলে তারেক মোল্লা ও সবশেষ ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদারের মরদেহ উদ্ধার হয়।

চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ড্রেজারডুবিতে নিখোঁজ আট শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ১০টায় উদ্ধার অভিযান সমাপ্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান বলেন, রুদ্ধশ্বাস অভিযান শেষে সাগরে ড্রেজার ডুবিতে নিখোঁজ সব শ্রমিকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঘটনাস্থলে উপস্থিত থেকে অনেক চড়াই-উৎরায়ের পর মরদেহগুলো উদ্ধার হয়েছে। এরইমধ্যে আগে উদ্ধার হওয়া চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি চারজনের মরদেহও কিছুক্ষণ পর হস্তান্তর করা হবে।

এর আগে গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ওই আট শ্রমিক নিখোঁজ হন। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...