শনিবার, ২০ জুন ২০২৬

 সাংবাদিক তৈয়ব আলী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন সভাপতি নির্বাচিত

লামায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলা শহরস্থ চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন স্বতস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সরকারী নির্দেশনা ও নীতিমালার ভিত্তিতে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহন চলে। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন, বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম।

এ নির্বাচনে ১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রত্যক্ষ ভোটে দৈনিক মানবজমিন পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি ও বিদ্যালয়ের জমি দাতা মো. তৈয়ব আলী সভাপতি নির্বাচিত হয়। তৈয়ব আলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলী মিয়ার ছেলে। নির্বাচনে অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, সদস্য পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি সদস্য মো. আলম, শিক্ষক প্রতিনিধি মিলন কান্তি বড়ুয়া, অভিভাবক সদস্য মো. শাহেদ উদ্দিন, মো. নুরুল আবছার শামীম, আফসানা জান্নাত তারিন ও জান্নতুল ফেরদৌস, বিদ্যুৎসাহী সদস্য মোমেনা আক্তার।

এদিকে ছাগল খাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা নির্বাচনে ২৯৩নং ছাগল খাইয়া মৌজার হেডম্যান মংক্যচিং মার্মা সভাপতি, রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন সভাপতি নির্বাচিত হয়েছেন বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী।

নির্বাচন সম্পন্নের সত্যতা নিশ্চিত করে নির্বাচনত্তোর প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম বলেন, বিদ্যালয়ের অর্জিত সুনাম, গৌরব, আস্থা ও বিশ্বাসের মর্যাদা নব নির্বাচিত কমিটির নেতৃত্বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

ইমা

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা,...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সর্বশেষ

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...