বুধবার, ২৪ জুন ২০২৬

১০৪ রানে হারল বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

১০১ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। ফলে ১০৪ রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে শুরুটা ভাল হলেও বেশিক্ষণ সেটা ধরে রাখতে পারলো না বাংলাদেশি ব্যাটাররা। একে একে সাজঘরে ফিরে গেলেন টপ-অর্ডার ব্যাটাররা, বিপদে পড়ে গেল বাংলাদেশ। শুরুতে দুটি ছক্কা মেরে ভালো কিছুর আভাস দিয়ে ১৫ রান করে আনরিখ নরকিয়া বলে ফিরে গেছেন এই মারকুটে ওপেনার।

সৌম্য ফিরে যাওয়ার দুই বল পরই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এদিন মোটে ৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। নরকিয়ার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান রাজশাহীর এই ক্রিকেটার।

বাংলাদেশের তৃতীয় উইকেটটাও গেছে নরকিয়ার দখলেই। সাকিব আল হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

পাওয়ারপ্লের শেষ ওভারে রাবাদাকে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন আফিফও। তাতে বাংলাদেশ পাওয়ারপ্লেতে ৪৭ রান তুলতেই খুইয়ে ফেলে ৪ উইকেট।

৪৭ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশের হার ছিল কেবল সময়ের ব্যাপার। ৩১ বলে ৩৪ রান করে অপেক্ষা বাড়িয়েছেন কেবল লিটন দাস। তিনি ফিরতেই অলআউট হতে সময় বেশি লাগেনি বাংলাদেশের। প্রোটিয়াদের পক্ষে ৩ ওভার ৩ বলে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন এনরিক নরকিয়া।

এর আগে টস হেরে বোলিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক সাকিব আল হাসান আস্থা রাখেন তাসকিন আহমেদের ওপর। প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলে দুই রান নেন বাভুমা।

তাসকিনের পরের তিন বলেই কোনো রান নেওয়া যায়নি। শেষ বলে তিনি নেন উইকেট। তার লেন্থ বল উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান বাভুমা। ৬ বল খেলে ২ রান করেন প্রোটিয়া অধিনায়ক। এরপর যত সময় গড়িয়েছে, বিধ্বংসী হয়েছেন কুইন্টন ডি কক ও রাইলে রুশো।

দুজন মিলে গড়েন ১৬৩ রানের জুটি। দ্রুতগতির রানের সঙ্গে একের পর এক বাউন্ডারি হাঁকান রুশো ও ডি কক। তাদের জুটি ভাঙে ১৫তম ওভারে এসে আফিফ হোসেনের বলে। ৭ চার ও ৩ ছক্কায় ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ডি কক।
অন্যপ্রান্তে অবশ্য সেঞ্চুরি তুলে নেন রুশো। বাউন্ডারির সঙ্গে দৌড়েও রান নেন তিনি। সাকিব আল হাসানের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৭ চার ও ৮ ছক্কায় ৫৬ বলে ১০৯ রান করেন রুশো। মাঝে অবশ্য একবার জীবন পেয়েছিলেন তিনি।

তার বিদায়ের পর কিছুটা মন্থর হয়ে যায় প্রোটিয়াদের রান তোলার গতিও। শেষ পর্যন্ত তারা করেছে ২০৫ রান। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তাসকিন। ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট পান সাকিব। কোন উইকেট না পেলেও বড় রানের দিনে ৪ ওভারে ২৫ রান দেন মোস্তাফিজুর রহমান।

ইউডি

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...