শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আমার জন্মদিন আর নয় : পরীমনি

- Advertisement -
Single page 1st Paragraph

চিত্রনায়িকা পরীমনির জন্মদিন বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো। প্রতিবারের মত এবারও ভিন্নধর্মী আয়জনের ব্যতিক্রম ছিল না। সোমবার রাত ৮টায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তার জন্মদিন পালনের জমকালো আয়োজন করা হয়।

তবে বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা বিলম্বে অনুষ্ঠান শুরু হয় রাত ১১টায়। আড়াই মাস বয়সী ছেলে শাহীম মাহমুদ রাজ্য ও স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান স্থলে আসেন পরী। এবারের জন্মদিনের অনুষ্ঠানে পায়রার সাজে হাজির হয়েছিলেন এই তারকা। পাখির পালক এবং লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয়েছিলো অতিথিদের খাবার টেবিল। জন্মদিনের সাজসজ্জা নিয়ে পরী বলেন, আগেই বলেছিলাম এবার জন্মদিনে শান্তির বার্তা দেবো।

সেই অনুযায়ী এবার সাদা মঞ্চ ও সাদা ড্রেস পরে হাজির হলাম। পরীমনির কস্টিউম ডিজাইনার জেএস জিমিও জানান, নায়িকার কথামতোই শান্তির প্রতীক পায়রার রূপে তার ড্রেসের ডিজাইন করা হয়েছে।

আগের ঘোষণা অনুযায়ীই পরীর এবারের জন্মদিনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে রায়হান জুয়েল পরিচালিত তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার গান ‘তুই কি আমায় ভালোবাসিস’। যাতে কণ্ঠ দিয়েছেন ইমরান। এ ছাড়া অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ ছিল ১৫ মিনিটের একটি ডকুমেন্টরি। নিজের বদলে যাওয়া জীবন নিয়ে এটি বানিয়েছেন পরী নিজেই। এতে উঠে এসেছে শরিফুল রাজের সঙ্গে তার প্রেম, বিয়ে, সন্তানের জন্মসহ আরও কিছু বিষয়। জন্মদিনের অনুষ্ঠানে পরীকে শুভেচ্ছা জানাতে স্ত্রীকে নিয়ে এসেছিলেন সিয়াম আহমেদ। এ ছাড়াও হাজির ছিলেন অভিনেত্রী তমা মির্জা, পরিচালক এসএ হক অলিক, রায়হান রাফি, রাশিদ পলাশসহ অনেকে। আগেই পরী জানিয়ে ছিলেন ধুমধাম আয়োজনে এটিই তার শেষ জন্মদিন পালন।

তিনি জানান, আগামীবার আমার ছেলের প্রথম জন্মদিন। ওর জন্ম ১০ই আগস্ট। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করবো। আমারটা আর নয়।

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...