সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যাগগুলো পড়ে আছে, মানুষগুলো নেই

- Advertisement -
Single page 1st Paragraph

মিরসরাই সাগর পাড়ে পরনের কাপড়-চোপড়, ব্যবহৃত জিনিসপত্র ভর্তি কতগুলো ব্যাগ পড়ে আছে। তবে ব্যাগের মালিক মানুষগুলোর আর দেখা নেই। সিত্রাং তান্ডবে সাগরে ড্রেজার ডুবির পর থেকে তারা নিখোঁজ। ঘটনার তিনদিন পর মাত্র ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের এখনো কোন সন্ধান মেলেনি।

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে সেসব হতভাগ্যদের ব্যবহৃত ব্যাগগুলো সাগর পাড়ে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা।

ব্যাগগুলো দেখিয়ে নিখোঁজ আলম সরদারের ভাই সিদ্দিকুর রহমান বলেন, এগুলো আমার ভাইদের ব্যাগ। ব্যাগে তাদের ব্যবহৃত জিনিসগুলো পড়ে আছে। চারজনের লাশ উদ্ধার হলেও এখনো আমার ভাইসহ চারজন নিখোঁজ। কখন ভাইয়ের লাশ পাবো বুঝতে পারছি না।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান বলেন, নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনকে উদ্ধারে একটি বাল্কহেড ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।

সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে সাগরে বালু উত্তোলনের একটি ড্রেজার ডুবে যায়। এতে আটজন শ্রমিক নিখোঁজ হন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে এক হাজার ফুট গভীরে সাগরের মাঝে এ দুর্ঘটনা ঘটে।

এখনো নিখোঁজ উপজেলার আনিচ মোল্লার বড় ছেলে শাহিন মোল্লা, ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার, নুরু সরদারের ছেলে আলম সরদার ও রহমান খানের ছেলে তারেক মোল্লা।

ইউডি

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...