শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টি আইনে হেরে অনিশ্চয়তার পথে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন

- Advertisement -
Single page 1st Paragraph

ডার্ক ওয়ার্থ লুইস স্টার্ন বা বৃষ্টি আইনে আয়ার‌ল্যান্ডের কাছে মাত্র ৫টি রানে হেরে গেল ইংল্যান্ড। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনে টিকে থাকাই অনিশ্চিত হয়ে গেল।

দিনের শুরুতে টস জিতে ইংলিশ অধিনায়ক জস বাটলার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আবহাওয়া নিয়ে নিশ্চিত ছিলেন না বলে।

তবে টস হেরে ব্যাট করতে নামা আইরিশরা শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ইনিংসের তৃতীয় ওভারে পল স্টার্লিংকে হারালেও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি আর উইকেটরক্ষক লরকান টাকারের কল্যাণে পাওয়ার প্লেতে তুলে ফেলেছিল ৫৯ রান। দশ ওভার শেষে সেই রানটা গিয়ে ঠেকল ৯২-তে।

তবে ব্যক্তিগত ৩৪ আর দলীয় ১০৩ রানে টাকার রান আউট হয়ে ফিরে যেতেই বিপাকে পড়ে যায় আইরিশরা। তার বিদায়ের এক বল পরই হ্যারি টেক্টর আউট হন শূণ্য রানে।

তবে বালবার্নি লড়াইটা চালিয়েছেন ভালই। ৪৭ বলে ৬২ রান করেছেন তিনি। বালবার্নি উইকেট হারালে মার্ক উড আর লিয়াম লিভিংস্টোনের তোপে ১৩৮ রানে ৬ উইকেট হারিয়ে বসে দলটি।

ইনিংসের চার বল বাকি থাকতেই ১৫৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

জবাবে ইংলিশদের শুরুটাও ভালো হয়নি একটু। রানের খাতা খোলার আগেই ইংলিশ অধিনায়ক জস বাটলারকে সাজঘরের পথ দেখান জশ লিটল। এক ওভার বিরতি দিয়ে অ্যালেক্স হেলসও ফেরেন, ইংলিশরা শুরুতেই বিপাকে পড়ে যায়। বিপদটা বাড়ে ২৯ রানে বেন স্টোকসও ফিরে গেলে। ওপাশে দাভিদ মালান ছিলেন, তাকে সঙ্গী করে হ্যারি ব্রুক লড়াই শুরু করেছিলেন। তবে সেটা বেশিক্ষণ টিকল না। ১১তম ওভারে দলীয় ৬৭ রানে ফেরেন তিনি। দুই ওভার পর মালানও যখন ফিরছেন, তখন আইরিশদের রীতিমতো চলে আসে ম্যাচের চালকের আসনে।

মঈন আলী আর লিয়াম লিভিংস্টোন মিলে অবশ্য পরিস্থিতিটা বদলানোর চেষ্টা করছিলেন। ১২ বলে ২৪ রান করে আইরিশদের খানিকটা শঙ্কাতেও ফেলে দিয়েছিলেন মঈন। তবে তার পথটা এবার আগলে দাঁড়ায় বৃষ্টি। ৩৩ বলে ৫৩ রান চাই, এমন সময় বৃষ্টি নেমে আসে মেলবোর্নের আকাশ ভেঙে। তখনো ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে ইংলিশরা পিছিয়ে পাঁচ রানে। শেষমেশ সেটাই কপাল পুড়িয়েছে দলটির।

বৃষ্টির তোড়ে খেলা আর শুরু হয়নি। ফলে ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় আয়ারল্যান্ড। বিশ্বকাপে আইরিশদের হাত ধরে জন্ম হল আরও এক অঘটনের।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...