শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গাছ চাপায় একই পরিবারে ৩ জন আহত

মহেশখালীতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে চিংড়ি প্রকল্প, আমন ফসল

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট উচ্চতার অস্বাভাবিক জোয়ারের পানিতে উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শতাধিক চিংড়ি প্রকল্পের কোটি কোটি টাকার মাছ। পানির স্রোতে ভেঙ্গে গেছে কয়লা বিদ্যুৎ প্রকল্পে যাতায়াতের একমাত্র সড়ক চালিয়েতলী মাতারবাড়ি সড়ক। অনুমানিক ৫ হাজার একর আমন ফসলের আধাপাকা ধান মাঠেই দেবে পড়েছে। গাছ চাপা পড়ে একই পরিবারের আহত হয়েছে নারী শিশুসহ ৪ জন।

ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, মাতারবাড়ীতে বেড়িবাঁধ ডিঙ্গিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশের ফলে সাইট পাড়া, উত্তর সিকদার পাড়া, সাইরারডেইল, উত্তর রাজঘাট, ওয়াপদা পাড়া প্লাবিত হয়েছে। ধলঘাটা ইউনিয়নের মহুরিঘোনাস্থ বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করায় ওই ইউনিয়নের অধিকাংশ জায়গা প্লাবিত হয়েছে। ধলঘাটা ও মাতারবাড়ি দুই ইউনিয়নে অন্তত ২০টি প্রকল্প তলিয়ে গেছে জোয়ারের পানিতে।

অপরদিকে উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের কালালিয়া পাড়ায় সোমবার রাতে বসত ঘরের উপর গাছচাপায় একই পরিবারে আহত হয়েছে ৩ জন। আহতরা হলেন, উক্ত গ্রামের সোলেমানের স্ত্রী ফাতেমা খাতুন (৪৫) মেয়ে মিশু (২৪) তাসমিন (২০)।এছাড়া উপজেলার সোনাদিয়া দ্বীপ, ঘটিভাঙ্গা ও হোয়ানক ইউনিয়নে অন্তত ৬০টি চিংড়ি প্রকল্প তলিয়ে গেছে বলে জানিয়েছেন চিংড়ি চাষিরা।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...