বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মোহরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর মোহরায় জলাবদ্ধ ঘর থেকে আসবাবপত্র সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন ওই পরিবারের আরও ৩ সদস্য।

মঙ্গলবার (২৫ অক্টোবর) মধ্য রাতে আড়াইটার দিকে উত্তর মোহরার জান মোহাম্মদ নতুন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন ওই এলাকার মৃত নুর আলমের সন্তান। আহতরা হলেন— মোবারকের ভাই মো. সালাউদ্দিন ও তার স্ত্রী রাশেদা বেগম এবং ছোট ভাই মো. সাদ্দাম। এর মধ্যে সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই ব্যাপারে নিহতের চাচাতো ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানি বাড়িতে চলে আসে। এতে সবাই মিলে ঘরের আসবাবপত্র সরানোর চেষ্টা করছিল। এসময় বৈদ্যুতিক লাইন পুরো ঘরে ছড়িয়ে পরায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। সবাইকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোবারক হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনের মধ্যে সাদ্দাম সুস্থ রয়েছেন; আর সালাউদ্দিন এবং তার স্ত্রী চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউডি

এই বিভাগের সব খবর

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। তবে...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে পৃথক আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ...

সর্বশেষ

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত...

জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী...