বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ইরানকে নিষিদ্ধ করতে ইরানিরাই ফিফাকে চিঠি দিল

- Advertisement -
Single page 1st Paragraph

ইরানের ফুটবল বিশ্বকাপ মিশনে ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছে ইরানিরাই। ইরানের ফুটবলার এবং ক্রীড়া ব্যক্তিত্বরা নিজেরাই ফিফার কাছে চিঠি পাঠিয়েছে বিশ্বকাপে ইরানকে নিষিদ্ধ করতে।

চিঠিতে তারা জানিয়েছে, ইরানে যদি নারীদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি না দেওয়া হয় এবং ইরানের ফুটবল ফেডারেশন কেবলমাত্র সরকারী নির্দেশ অনুসরণ এবং প্রয়োগ করে। তবে সেটা স্পষ্টতই ফিফার আইনের লংঘন। – খবর বিবিসি

কাতারে ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র ২৬ দিন বাকি থাকতে স্পেনের আইনজীবী ফার্ম রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপোর মাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।

ক্রীড়া সংশ্লিষ্ট সংস্থাটি তাদের আবেদনে কেবল ইরান জাতীয় দলকে বিশ্বকাপে নিষেধাজ্ঞা নয় একই সঙ্গে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য পদ স্থগিত করতেও ফিফার কাছে আবেদন করেছে।  ফুটবল ম্যাচ চলাকালে স্টেডিয়ামে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান সরকার। তারই প্রেক্ষিতে এমন আত্মাহুতিমূলক চিঠি ফিফা বরাবর পাঠানো হয়েছে।

বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ‘আইনি প্রতিষ্ঠান রুইজ-হুয়ের্তা অ্যান্ড ক্রেসপোর মাধ্যমে ইরানের ফুটবল এবং অন্যান্য খেলাধুলার সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা মিলে ফিফা এবং তার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে ইরানের ফুটবল ফেডারেশনকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করার দাবি করা হয় এবং তা ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকেই কার্যকরের অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, হিজাব নীতি না মানায় গত ১৬ সেপ্টেম্বর মাসা আমিনি নামের এক তরুণী দেশটির পুলিশের হেফাজতে নিহত হন। এর পর থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানে। সংবাদমাধ্যম জানিয়েছে, চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ২০০ মানুষ মারা গেছেন। এরই প্রতিবাদে ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার অনুরোধ করা হয়েছে ফিফার কাছে।

২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে এশিয়ার এই দলটি। যেখানে তাদের সঙ্গে গ্রুপে আরও রয়েছে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ওয়েলস।

ইউডি

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...