সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দেশের বিভিন্ন স্থানে নিহত ১২

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে দেশের বিভিন্ন স্থানে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
কুমিল্লা: নাঙ্গলকোট উপজেলায় ঘরের উপর গাছ পড়ে একই পরিবারের তিনজনের প্রাণহানি ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাত ৯টার দিকে উপজেলার হেসাখাল গ্রামের একটি ঘরে বড় গাছে ভেঙে পড়ে। এতে বাবা, মা ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতেরা হলেন নিজাম উদ্দিন (২৮) তাঁর স্ত্রী সাথী আক্তার (২৪) ও মেয়ে লিজা (৪)।
ভোলা: জেলার দৌলতখান ও চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে গাছের চাঁপায় নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- সদরের ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মফিজুল হক (৬৫), দৌলতখান পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিবি খতেজা (৮০) ও চরফ্যশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মনির স্বর্ণকার (৩৫)। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন আজ সকালে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে যমুনা নদীর ক্যানেলে সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- উপজেলার পুর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ): টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান- সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় দুই মহিলার মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার পাঁচ কাহিনীয়া ও বাঁশবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতেরা হলেন- পাঁচ কাহনীয়া গ্রামের রেজাউল খার স্ত্রী শারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রুমিছা বেগম (৬৫)।
বরগুনা: সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় গাছচাপা পড়ে আমেনা খাতুন নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুড়িরচর ইউপি’র চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, সোমবার রাত ৮টার দিকে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করে স্বজনরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ জানান, ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
নোয়াখালী: চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান- সুবর্ণচরে গাছের চাপায় এক শিশু মারা গেছে। নিহত শিশুর নাম স্নেহা (১)। সে ওই উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামের এডভোকেট আবদুল্লার মেয়ে সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...