বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মিসৌরিতে স্কুলে গুলি, শিক্ষার্থীসহ নিহত ৩

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে প্রবেশ করে।

স্কুল ভবনের গেট বন্ধ ছিল এবং সন্দেহভাজন হামলাকারী কীভাবে প্রবেশ করেছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীর অস্ত্রটি হামলা চালানোর সময় হঠাৎ আটকে যাওয়ায় অনেকের প্রাণ রক্ষা হয়েছে। সেন্ট লুইস পাবলিক স্কুল কর্তৃপক্ষ বলছে, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে’।

১৯ বছর বয়সী হামলাকারীকে স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে পরে তার মৃত্যু হয়।

প্রায় ৪০০ শিক্ষার্থীর স্কুলটিতে হামলা চালানোর পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট জানা যায়নি।

পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানায়, এক কিশোরীর ঘটনাস্থলে স্কুলের ভিতরেই মৃত্যু হয়। এ ছাড়া এক নারী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আহত সাতজনের মধ্যে তিনজন মেয়ে এবং চারজন ছেলে। তবে তারা আশঙ্কামুক্ত।

শহরটির পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানায়, পুলিশ কর্মকর্তা যখন ঘটনাস্থলে এসেছিলেন, তখন আক্রমণকারীর কাছে লম্বা বন্দুক ছিল। ওই সময় ছাত্ররা স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, স্কুলের সাতজন নিরাপত্তা কর্মী অন্যান্য কর্মীদের দ্রুত অবহিত করেছে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

স্যাক আরও বলেন, বন্দুকধারীকে শতাধিক বুলেট বহন করতে দেখা গেছে, যা প্রায় এক ডজন উচ্চ-ক্ষমতার ম্যাগাজিনে সাজানো ছিল। পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

তিনি আরও বলেন, এটি আমাদের সবার জন্য একটি হৃদয় বিদারক দিন। এফবিআই কর্মকর্তারা তদন্তে সহায়তা করছে।

ইমা

এই বিভাগের সব খবর

তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও উৎসব আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরো বলেন, আমি আশা করছি, আমাদের...

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। নিউইয়র্কভিত্তিক টাইম ম্যাগাজিন আজ এ তালিকা প্রকাশ করে। তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,...

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মামলায় সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের...

সর্বশেষ

তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের...

টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ১০০...

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের কারাদণ্ড

পূবালী ব্যাংকের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দুর্নীতি দমন...

বাংলাদেশের বিপক্ষে শান মাসুদের ওপরই আস্থা রাখছে পিসিবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে উদ্বোধনী ব্যাটার...

ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি...

জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং...