রবিবার, ১ নভেম্বর ২০২৬

চকরিয়ায় বজ্রপাতে দোকান পুড়ে ছাই : ক্ষতি ৩ লাখ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান ব্যবসায়ীর অন্তত ৩লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দাবী করেন। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নস্থ বমুরকুল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে আকস্মিক ভাবে প্রচন্ড বজ্রপাত ও বৃষ্টি হয়। ওইসময় উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নস্থ বমুরকুল এলাকায় রাত তিনটার দিকে একটি বজ্রপাত শফির দোকানে পড়লে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ব্যবসায়ীর মুদির ও চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে বজ্রপাত ও বৃষ্টি থামলে দোকানদার শফি ঘটনাস্থলে পৌছে দেখতে পান তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মতলব বজ্রপাতের আগুনে দোকান পুড়ে যাওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাত ঘটে দোকান পুড়ে যাওয়ার খবর পেয়ে সকালে দ্রুত ঘটনাস্থল যাওয়া হয়। ব্যবসায়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে।তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সহযোগতিার দেয়ার আশ্বাস দেন।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...