সোমবার, ১৫ জুন ২০২৬

গোসল করেন না প্রেমিকা : দুর্গন্ধের জ্বালায় অবশেষে ছাড়াছাড়ি

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ৩ বছরের প্রেম। তবু বান্ধবী যে নিয়মিত গোসল করেন না, তা এত দিন জানতেই পারেননি যুবক। এক সঙ্গে থাকতে গিয়েই যুবক জানতে পারেন তার প্রেমিকা নিয়মিত গোসল করা দুরে থাক; দুই সপ্তাহে মাত্র একবার গোসল করেন। দুর্গন্ধের জ্বালায় যুবককে থাকতে হয় সোফায়। অবশেষে প্রেমিকাকে ছেড়ে দিতে বাধ্যেই হলেন ঐ যুবক।

সামাজিক যোগাযোগমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক নিজের কাহিনি ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কী ভাবে তার তিন বছরের সম্পর্ক ভেঙে গিয়েছে মাত্র কয়েক মাসেই। বান্ধবী যে নিয়মিত গোসল করেন না, তা জানতে পারার পরেই শুরু হয় অশান্তি। অবশেষে সম্পর্ক ভাঙে।

যুবক জানিয়েছেন, প্রতি ২ সপ্তাহ অন্তর এক বার গোসল করেন তার প্রাক্তন বান্ধবী। তারা যত দিন আলাদা থাকতেন, এই অভ্যাসের কথা ঘুণাক্ষরেও তিনি টের পাননি। কিন্তু কয়েক মাস আগে এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন যুগল। সেখান থেকেই অশান্তির সূত্রপাত।

যুবক জানান, দুর্গন্ধের কারণে তিনি বান্ধবীর পাশে রাতে ঘুমোতে পারতেন না। বিছানা ছেড়ে প্রতি দিন সোফায় ঘুমাতে হত। দুর্গন্ধে তার পাশে টেকাই যেত না বলে জানিয়েছেন তিনি।

এই সমস্যা নিয়ে বান্ধবীর সঙ্গে আলোচনায় বসলে হিতে বিপরীত হয় বলে অভিযোগ। যুবক জানিয়েছেন, গোসল না করার কারণ জানতে চাইলে তার বান্ধবী রেগে যান। কান্নাকাটি শুরু করেন। এখন তাদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

যুবকের কাহিনি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তা দেখে নানা জনে নানা মন্তব্য করেছেন। অনেকে তাকে অনেক রকম উপদেশও দিয়েছেন। কেউ বলেছেন, চুল না ভেজালেও প্রতি দিন স্নান করা দরকার। কেউ কেউ আবার বলেছেন, ২-১ দিন স্নান না করে থাকা অস্বাভাবিক নয়। তবে ২ সপ্তাহ টানা স্নান না করা কল্পনাও করা যায় না।

সূত্র: দ্য সান, আনন্দবাজার

ইউডি

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...