শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

একটি জয় বদলে দেবে দৃশ্যপট,বাংলাদেশ সেই জয় দিয়েই শুরু করতে চায় বিশ্বকাপ মিশন

- Advertisement -
Single page 1st Paragraph

যেকোন টূর্নামেন্ট জয় দিয়ে শুরু করতে পারলে পরের ম্যাচগুলোতে সেটা বিশেষ টনিকের মতো কাজ করে।আর বাংলাদেশ দলের জন্য একটি জয় এখন অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ক্রিকেটের এই সংস্করনে আমরা ভালো দল নই,এটা এখন আইসিসির সহযোগী সদস্যদেরও মুখস্থ হয়ে গেছে।এই অপবাদ আমাদের দলটাকে মানসিক ভাবে ভীষন চাপে ফেলে দিয়েছে।বাংলাদেশ সামর্থের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই।সমস্যাটি মানসিক।একের পর এক পরাজয় দলকে মানসিক ভাবে দূর্বল করে রেখেছে।এই অবস্থা থেকে উত্তরনের পথ একটাই।তাহলো একটি জয়।সুপার টুয়েলভের প্রথম ম্যাচে সেই কাঙ্খিত জয়টি যে আসছে সে বিষয়ে নিঃসন্দেহ দেশের ষোল কোটি মানুষ।দুই দলের মাঝে ক্রিকেটীয় বিচার-বিশ্লেষণে সবদিকেই এগিয়ে থাকা বাংলাদেশ যদি আজ নেদারল্যান্ডসকে হারাতে সক্ষম হয়,তাহলে এই দলটির যোগ্যতা আছে বিশ্বকে চমকে দেওয়ার মতো একটি বিশ্বকাপ মিশন শেষ করে আসার।
তাসমানিয়া সাগরের কোলঘেঁষা শহর হোবার্ট। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানকার সবকিছুই অন্যরকম। এই যেমন অস্ট্রেলিয়ায় গ্রীষ্মের শুরু হলেও হোবার্টে এখনো হাঁড়কাপানো শীত।
এমনই কন্ডিশনে এক বছরের ব্যবধানে ২০ ওভারের সংস্করণের আরেকটি বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন সাকিব আল হাসানরা। অথচ ক্রিকেটার, ম্যানেজমেন্ট কিংবা সমর্থক কারও মাঝেই স্বস্তি নেই। অস্বস্তির মাঝেও সবকিছু ছাপিয়ে আজ সকাল ১০টায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি হতে পারে অন্যরকম শুরু।
টি—টোয়েন্টি বিশ্বকাপে আগের সাত আসরে মূলপর্বে বাংলাদেশের জয় একটি। সেটা ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর একের পর এক আসরে বাড়ছে হতাশা। এবার সুপার টুয়েলভের গ্রুপ ২—এ নিজেদের চেয়ে কিছুটা পিছিয়ে থাকা দুটি দলকে পাচ্ছে বাংলাদেশ। তবে ২০ ওভারের সংস্করণ বলেই কি না কাউকে সহজ প্রতিপক্ষ মানতে নারাজ টাইগাররা।এটি
ক্রিকেটীয় ভদ্রতা।যৌক্তিক কারণেই আজকের ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত এটা ক্রিকেটাররাও জানেন।
হ্যাঁ আপনি নিন্দুকের চোখে দেখলে অনেক মাইনাস পয়েন্ট পাবেন।যেমন চার-ছক্কার সংস্করণ বলা হয় টি টোয়েন্টিকে। কিন্তু চার-ছক্কায় সবচেয়ে পিছিয়ে থাকা দলটিই বাংলাদেশ। এশিয়া কাপ থেকে নিউজিল্যান্ড সফরে ছয় ম্যাচে একটিও জেতেনি তাঁরা।
আফগানদের বিপক্ষে তো রীতিমতো যাচ্ছেতাই খেলেছে ইত্যাদি ইত্যাদি।ওসব অতীত সামনে রেখে হেটার্সরা হয়তো সাহস করবেনা আজ দেশের পক্ষে বাজি ধরতে। কিন্তু বাকিরা আজ বেশ আত্মবিশ্বাসী হয়েই বসবেন টিভির সামনে।আর দলের জয় নিয়েই উঠবে।
সব নেতিবাচক বিষয় পেছনে ফেলতে পারে একটি জয়। ডাচদের হারাতে পারলেই বদলে যেতে পারে দলের ছবিটাও। ম্যাচের আগে অনুশীলনে ইতিবাচক থাকার চেষ্টা করেছে বাংলাদেশ। হোবার্টে পরশু বৃষ্টির কারণে অনুশীলন করা হয়নি। গতকাল সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছেন লিটন দাস, সৌম্য সরকাররা। আজ একাদশে দুজনকেই দেখা যেতে পারে। তবে ওপেনিংয়ে কাকে দেখা যাবে—এ নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন অধিনায়ক সাকিব।

২০১০ সাল থেকে ২০২২ পর্যন্ত হোবার্টে টি—টোয়েন্টি হয়েছে মোটে ১০টি। এর মধ্যে ৭টিই হয়েছে চলমান টুর্নামেন্টে। টানা ৭ ম্যাচ হওয়ায় উইকেট স্পিনবান্ধব হতে পারে। শেষ কয়েকটি ম্যাচে সেটাই দেখা গিয়েছিল। এ পরিস্থিতিতে টাইগারদের পরিকল্পনা কী হবে, সে সকালে উইকেট দেখেই নিতে চায় টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের অস্বস্তির মাঝে স্বস্তিতে ডাচরা। প্রাথমিক পর্বে দুই ম্যাচ জিতে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন ডাচ অলরাউন্ডার টম কুপার। অতীত স্মৃতি মনে করিয়ে দিয়ে বাংলাদেশকে হারাতে পারলে অঘটন হবে না বলে জানিয়েছেন তিনি। গতকাল ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে কুপার বলেছেন, ‘আপনারা বলছেন বাংলাদেশকে হারালে হয়তো অঘটন হবে; কিন্তু আমি সেভাবে দেখছি না। আমরা এখানে লড়াই করতে এসেছি। অতীতে আমরা তাদের বিপক্ষে সমানে সমান খেলেছি। আগামীকাল (আজ) তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছি না।’

অতীতে তিন দেখায় দুবার জিতেছে বাংলাদেশ, একবার নেদারল্যান্ডস। এবার সেটাকে সমান করতে চাইবে ডাচরা।কথা হচ্ছে সাকিবরা সেই সুযোগ দিলেতো!

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...