শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় তুলে নিল ভারত

- Advertisement -
Single page 1st Paragraph

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত ভারতই জিতে নিল। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান।

পাকিস্তানের দেয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১০ রানের মধ্যে দুই ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ছয় ওভারের মধ্যে আরো এক উইকেট হারায় ভারত। পাওয়ার-প্লেতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩১ রান। পাওয়ার-প্লে শেষ হওয়ার পর প্রথম বলেই আরেক উইকেট হারায় ভারত। ৩১ রানে খুইয়ে বসে চার উইকেট।

পরের গল্পটা কেবল কোহলি আর পান্ডিয়ার। পঞ্চম উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ১১৩ রানের জুটি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকান কোহলি (৮২)। তাকে সঙ্গ দেওয়া হার্দিক পান্ডিয়া করেন ৪০ রান। তাদের কীর্তিতেই মহারণে চাপ সামলে দুর্দান্ত জয় তুলে নিল ভারত।

শেষ ৮ বলে ভারতের দরকার ছিল ২৮ রান। ১৯তম ওভারের শেষ দুই বলে কোহলি মেরে দিলেন ২ ছয়। শেষ ওভারের সমীকরণ দাঁড়াল ৬ বলে ১৬ রান।

ম্যাচজুড়ে যত নাটকীয়তা ছিল তার ষোলকলা যেন পূর্ণ হলো এই শেষ ওভারে এসে। এ ওভারে নো আর ওয়াইডসহ ৮ বল করতে হয় নওয়াজকে।

ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন হার্দিক পান্ডিয়া। এ বল থেকে কোনো রান পায়নি ভারত। ৬ বলে ১৬ রানের সমীকরণ হয়ে যায় ৫ বলে ১৬।

পিচ কাভারের নিয়ম এখন না থাকায় নতুন ব্যাটসম্যান দিনেশ কার্তিককে ফেস করতে হলো ওভারের ২য় বল। এ বলে দিনেশ এক রান নিয়ে কোহলিকে স্ট্রাইক দেন। সমীকরণ দাঁড়ায় ৪ বলে ১৫। তৃতীয় বলে কোহলি নেন দুই রান। সমীকরণ-৩ বলে ১৩।

শেষ ওভারের এ পর্যন্ত ম্যাচ থাকে পাকিস্তানের হাতেই। ৩ বলে ১৩ রানের সমীকরণ মেলানো বেশ কঠিনও বটে। তবে চূড়ান্ত নাটকীয়তার শুরু এর পরের বল থেকে।

চতুর্থ বলটি হাই ফুলটসে ‘নো’ হয় এবং কোহলি সেটি ছক্কা হাঁকান। ফলাফল-বল তিনটিই থেকে গেল, কিন্তু ৭ রান ‘বিনামূল্যে’ পেয়ে গেল ভারত। জিততে হলে রান দরকার আর ৬টি।

পরের বল ওয়াইড করেন নওয়াজ, ৩ বলে ৫ রানে নেমে আসে সমীকরণ। এদিকে নো বলের বদৌলতে পাওয়া ‘ফ্রি হিট’ থেকে যায়।

ফ্রি হিটের বলে (৪র্থ বল) কোহলি বোল্ড হন, কিন্তু বল কিপারকে ফাঁকি দিয়ে ডিপ থার্ডম্যানের দিকে চলে যাওয়ায় দৌড়ে তিন রান নিয়ে নেন দুই ব্যাটসম্যান। সমীকরণ এসে দাঁড়ায় ২ বলে ২ রানে!

নাটক অবশ্য তখনো শেষ হয়নি। ওভারের ৫ম বলে স্টাম্পড হয়ে আউট হয়ে যান দিনেশ কার্তিক। ফলে খেলা গড়ায় একেবারে শেষ বলে।

এক বলে তো যেকোনো ঘটনাই ঘটতে পারে। ১ বা ২ রান যেমন হতে পারে, তেমনি ব্যাটসম্যান আউটও হয়ে যেতে পারেন। কী হবে আসলে, গোটা মেলবোর্ন স্তব্ধ হয়ে বসে রইল সে অপেক্ষায়।

শেষ বলে ভারতের প্রয়োজন ২ রান। পাকিস্তানের দরকার ডট বা উইকেট। নওয়াজ এর কোনোটাই করলেন না। তিনি করে বসলেন ওয়াইড বল। ফলে শেষ বল তখনই আর শেষ হলো না। আরও একবার হাত ঘোরাতে হলো নওয়াজকে।

১ বলে ১ রানের সমীকরণে গিয়ে ঠেকল ম্যাচ।

পাকিস্তান সব ফিল্ডারকে ৩০ গজের বৃত্তে নিয়ে আসল, যাতে সিঙ্গেল না হয়। কিন্তু নওয়াজ বলটা করলেন একবারেই সাদামাটা। প্রায় ওভার পিচ্ড বলটা অশ্বিন মিড অফের ওপর দিয়ে জাস্ট তুলে দিলেন। লং অফে ফিল্ডার নেই, বল চলে গেল বাউন্ডারিতে!

৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়ে গেল ভারত। ৮২ রানে অপরাজিত কোহলি।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...