শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঈদগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

ঈদগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম জরুরি সভা  শনিবার(২২সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম (দৈনিক ইনানি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ)। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের (দৈনিক রূপালী সৈকত, দৈনিক খবর পত্র) সঞ্চালনায় এতে প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
শুরুতে স্বাগত ও উদ্বোধনী দেন সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন (দৈনিক কক্সবাজার বার্তা)।
এতে আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক এ কে এম জাহাঙ্গীর বাঙালি, সিনিয়র সাংবাদিক তৈয়ব জালাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দৈনন্দিন প্রতিনিধি এম, শফিউল আলম আজাদ, প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক দৈনিক কক্সবাজার প্রতিদিন প্রতিনিধি এম, আবুহেনা সাগর, সাবেক সহ অর্থ সম্পাদক ও দৈনিক রূপসী গ্রাম প্রতিনিধি এম, ছরওয়ার শিফা, সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক অগ্নিশিখার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন পিন্টু, সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক কক্সবাজার সংবাদ প্রতিনিধি মোজাম্মেল হক, সাবেক ক্রীড়া সম্পাদক আলা উদ্দিন, সাবেক মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, দৈনিক বসুন্ধরা প্রতিনিধি কাওছার উদ্দিন শরীফ,চ্যানেল কক্স সম্পাদক মনসুর আলম, সাবেক সদস্য এনামুল হক, দৈনিক দেশবাংলা প্রতিনিধি আজিজুর রহমান রাজু, দৈনিক আপনকণ্ঠ প্রতিনিধি নুরুল আজিম মিন্টু, দৈনিক হিমছড়ি প্রতিনিধি মোঃ রাশেদ কামাল। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান।
পরে নেতৃবৃন্দ বাস স্টেশনের ক্যান্ডাল ৭১ এ নৈশভোজে অংশ নেন।

ইমা

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...