সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় রেলস্টেশনে ভাঙচুরের অভিযোগে বিএনপির ১৭০ জনের নামে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

খুলনা রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় বিএনপির ১৭০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বলেন, রেলস্টেশনে ভাঙচুরের ঘটনায় রাতে স্টেশন মাস্টার মনিক চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০-১৭০ জনের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, সমাবেশে আগতরা রেলস্টেশনে অপেক্ষা করছিলো। সেখানে ডিউটি পুলিশ তাদের এলাকা ত্যাগ করতে বললে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে কথা-কাটাকাটি ও ইটপাটকেল নিক্ষেপ করে। বিএনপির নেতাকর্মীদের ছোঁড়া ইটপাটকেলে রেলস্টেশনের বিভিন্ন জানালা-দরজার কাঁচ ভেঙে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে শনিবার (২২ অক্টোবর) দুপুরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে আসা নেতা-কর্মীদের বাধা দেয়াকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একইসঙ্গে স্টেশনের দরজার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে।

ইমা

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...