সোমবার, ১৫ জুন ২০২৬

বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরীফ (৪৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাব।

শনিবার (২২ অক্টোবর) রাত ৮টায় উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প-১১ থেকে তাকে আটক করা হয়। তিনি ওই ক্যাম্পের মোহাম্মদ হাশিমের ছেলে।

র‍্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, শরীফের লুঙ্গিতে গোজা অবস্থায় একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশে যাওয়ার জন্য মিথ্যা পরিচয়ে পাসপোর্ট তৈরি করেছিলেন শরীফ। মামলা দায়ের করে তাকে উখিয়া থানায় তুলে দেওয়া হয়েছে।

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, বছরখানেক আগে কড়াকড়িতে রোহিঙ্গারা পাসপোর্ট পাচ্ছিলেন না। কিন্তু সম্প্রতি আবারও রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট যাওয়া চরম উদ্বেগের।

এর আগে বাংলাদেশি পাসপোর্টে যেসব রোহিঙ্গা প্রবাসে গেছে, তাদের অপকর্মে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দেশের মান রক্ষায় রোহিঙ্গারা যেন পাসপোর্ট না পায়, সে বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...