বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানব কল্যানের চেয়ে উত্তম কোন কাজ পৃথিবীতে নেই-চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেহাউল করিম চৌধুরী বলেেেছন, মানব কল্যাণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ।মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মানবাধিকার কর্মীরা সেই উত্তম কাজের মাধ্যমে সমাজকে আলোকিত জরায় অবদান রাখছেন। বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের এক যুগ পূর্তি, জেলা কমিটির অভিষেক ও ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা থেকে ভাচুয়ালী কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী। জেলা কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিএমপির উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বিপিএম পিপিএম (বার) প্রধান আলোচক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বাংলাদেশ গ্লোবাল অ্যাম্বাসেডর মতিউর রহমান সৌরভ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ১ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর। যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাসেম, রাজনীতিবিদ জসিমউদদীন চৌধুরী, সহসভাপতি নুর মোহাম্মদ মধু, লায়ন শামসুজ্জামান সুমন, লায়ন খন্দকার কছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোখলেছার রহমান, মোঃ ইব্রাহিম, সামসুদ্দিন রুবেল, সৈয়দা সাহানা আরা বেগম, মোঃ সেলিম উদ্দিন, আবু শাহাদাৎ চৌধুরী শিপন, আমির হোসেন সুমন, জয়া চৌধুরী, মোঃ জামাল উদ্দিন, নুর জামাল চৌধুরী, মাসুমা কামাল আখিঁ, লাকি আক্তার, ডাঃ মীর হোসেন মাসুম, জসিম উদ্দিন আলী, আজীজুল ইসলাম আজিজ, মোঃ আবদুল কাদের, মোঃ ইলিয়াস, সেলিম আবদুল্লাহ, স্বাধীন বর্মন, আনিসুল ইসলাম, হোসনে আরা শ্যামলী, নুর কাউছার, সায়েরা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে কমিটির নব-নির্বাচিত সদস্যদের কমিটি সনদ, সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার ও ক্যান্সার আক্রান্ত দুইজন রোগীকে নগদ বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাঙালির স্বাধিকার ও মানবাধিকার রক্ষায় অবদান রেখে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। প্রধান আলোচক উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও নৈরাজ্য প্রতিহত করতে হলে মানবাধিকার কর্মীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...