সোমবার, ২ নভেম্বর ২০২৬

ইউক্রেনে থাকা বাংলাদেশিদের পোল্যান্ড দূতাবাসে যোগাযোগের আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি পরামর্শ বার্তা দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গতকাল শুক্রবার এই বার্তায় ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রাশিয়ার চলমান হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেন পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে। তাই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিচ্ছে।

এর আগে, ইরান ও ভারত তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়। এ ছাড়া কয়েকটি দেশ আগে থেকেই তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার এবং ইউক্রেনে থাকলে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়ে আসছে।

গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রাক্কালে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল। সেসময় অনেক বাংলাদেশি ইউক্রেন ছেড়ে অন্য দেশে পাড়ি জমান।

উল্লেখ্য, ইউক্রেনে বাংলাদেশের আবাসিক মিশন নেই। ইউক্রেনে বাংলাদেশের স্বার্থ দেখভাল করে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস।

ইউডি

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...