শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভয়ংকর কনওয়ে,ভয়ংকর নিউজিল্যান্ড!

- Advertisement -
Single page 1st Paragraph

অভিষেকের পর থেকেই ডেভিড কনওয়ে দুটো শব্দ নিজের সাথে করে বয়ে চলেছেন।বিধ্বংসী ও ধারাবাহিক।সাম্প্রতিক কালে নিউজিল্যান্ডের স্কোয়াডে যুক্ত হয়েছেন আরও দু’জন।ফিল এলেন ও গ্রাহাম ফিলিপ।নিজেদের দিনে এই দু’জনও পৃথিবীর যেকোনো বোলিং আক্রমনকে মাটিতে নামিয়ে আনতে পারেন।টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আজ ফিল এলেন ও
ডেভিড কনওয়ে স্বাগতিক অষ্ট্রেলিয়ান বোলারদের নিয়ে যা করলেন,তা বহুদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব।টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অসি ক্যাপ্টেন এ্যারন ফিঞ্চ।নেমেই তান্ডব শুরু করেন ফিল এলেন।নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন হয় দলীয় ৫৬ রানে।ইনিংসের তখন ৪ ওভার এক বল।আউট হওয়া এলেনের রান১৬ বলে ৪২!৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা মারেনতিনি।

সময়ের সাথে কনওয়ে স্বরূপে এলে আর শেষ দিকে জিমি নিশাম ১৩ বলে ২৬ রান করলে বিশ ওভারে তিন উইকেটে পুরো ২০০ রান করে নিউজিল্যান্ড।কনওয়ে ৫৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন।অসি বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড ৪১ রানে ২ উইকেট নেন।২০১ রানের পাহাড় টপকাতে গিয়ে দলীয় ৫ রানেই ওয়ার্নারকে হারিয়ে সেই যে চাপে পড়ে তা থেকে আর উঠে আসা হয়নি স্বাগতিকদের।তারচেয়ে বলতে হয় টিম সাউদি উঠে আসতে দেননি।১৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে ৮৯ রানে হেরে যায় স্বাগতিক অষ্ট্রেলিয়া।টিম সাউদি মাত্র ৬ রানে নেন তিন উইকেট।অবধারিত ভাবেই ম্যাচ সেরার পুরস্কার পান ডেভিড কনওয়ে।

সংক্ষিপ্ত স্কোরঃ- নিউজিল্যান্ড ২০০/৩(২০), কনওয়ে ৯২*,এলেন ৪২।
অষ্ট্রেলিয়া ১১১/১০(১৭.১),সাউদি ৩/৬,স্যান্টনার ৩/৩১।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...