বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

লামায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

অবশেষে ঘটনার তিন পর বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দার নাশী গ্রামের এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণ মামলার আসামী মো. হাদিসকে (২১) গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার(২১অক্টোবর) দিনগত রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. হাদিস উপজেলার ফাাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী গ্রামের বাসিন্দা নুরুল আলমের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৩১ জুলাই সকাল ১১টার দিকে মো. হাদিস ঘরে ঢুকে ওই স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় নির্যাতীতা স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মো. হাদিসের বিরুদ্ধে লামা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (মামলা নং ০২) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত শুক্রবার দিনগত রাতে থানার উপ-পরিদর্শক সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মো. হাদিসকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সাজ্জাদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...