শুক্রবার, ২৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জ আওয়ামী লীগ

জেলা আওয়ামী লীগের সম্মেলনে আলোচিত সম্ভাব্য নেতৃত্ব ও তৃণমূলের প্রত্যাশা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল বাদে পরশু তথা ২৩ শে অক্টোবর রবিবার বহুল আকাঙ্খিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।জেলার সকল রাজনৈতিক মহলে গুন্জন একটাই এখন,কারা আসছেন নেতৃত্বে?জেলা আওয়ামীলীগের মতো এখানে স্থানীয় মিডিয়াও দুই ধারায় বিভক্ত।
নিজেদের মতো করে বিশ্লেষণ করে অনেক লোকাল মিডিয়াই ইতিমধ্যে নেতৃত্ব বাছাই করে ফেলেছেন।বাস্তবে আসলে কতোটা সঠিক তাঁদের পূর্বাভাস তা নিশ্চিত হতে শ্লোগান প্রতিনিধি দুইদিন জেলার ওয়ার্ড থেকে জেলা কমিটির বিভিন্ন নেতাকর্মী সমর্থকদের সাথে কথা বলে যে তথ্য উপাত্ত পেয়েছেন,পাঠকদের জন্য আজ তা তুলে ধরা হলো।অনেক স্থানীয় মিডিয়া জোর দিয়ে এটা
বলেছেন,জেলার আগামী নেতৃত্বে আসতে চলেছেন সাংসদ জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান ও সাংসদ নজরুল ইসলাম বাবু।যুক্তি হিসেবে তাঁরা বলছেন,বিএনপিকে আগামী আন্দোলনে সমুচিত জবাব দিতে পারেন এই জুটি।
এটা নাকি কেন্দ্রকে ইতিমধ্যে বোঝাতে সমর্থ হয়েছেন তদবিরকারীগণ।এ বিষয় নিয়ে আলোচিত দুই নেতাই আজো কোন কথা না বললেও থেমে নেই অতি উৎসাহীরা।কিন্তু যাঁরা শামীম ওসমান এর ঘনিষ্ঠজন তাঁরা বলছেন ভিন্ন কথা।তাঁদের কথা হলো,যদি জেলার নেতৃত্বে তিনি আসতে আগ্রহী হতেন তাহলে বহু আগেই তিনি আসতে পারতেন।আর নেতৃত্বে না থেকেও কি তিনিই নেতার ভূমিকায় নন?নারায়ণগঞ্জে আওয়ামী রাজনীতিতে শামীম ওসমানের বিকল্প নেই।তাই বলে এটা নয় যে, তাঁর নেতৃত্বের বিকল্প নেই।ক্যারিশম্যাটিক এই নেতা মাত্র আধঘন্টার মধ্যে লক্ষাধিক কর্মী জমায়েতের যোগ্যতা রাখেন।
তাঁদের মতে,অপেক্ষা করুন।দেখুন কি হতে চলেছে।তৃনমূল নেতাকর্মীদের আবার ভিন্ন মত।তাঁরা চান সভাপতি হিসেবে আবদুল হাইকে বহাল রেখে বিতর্কিত আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদলের পরিবর্তে নৌকা ডোবাবে না,মনোনয়ন বাণিজ্য করবেনা,দল ও কর্মীবান্ধব কাউকে সেক্রেটারী হিসেবে আনা হোক।শামীম ওসমান বরাবরের মতোই অভিভাবকের ভূমিকায় থাকুন।
নানা মুনির নানা মতের কোন আবেদন নেই সম্মেলনের দিন পর্যন্ত।তাই ২৩শে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করাই উত্তম বলে মনে করেন নেতৃবৃন্দ।
এদিকে সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করে এনেছেন আয়োজকরা।গতকাল নেতাদের সাথে নিয়ে সম্মেলনস্থলে কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন সাংসদ একেএম শামীম ওসমান। স্বভাব সূলভ ভাবে বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি।আর সম্মেলনে পুরো জেলা থেকে ব্যাপক সমাগমের জন্য স্থানীয়ভাবে বিভিন্ন কমিটি অব্যাহত বৈঠক করে চলেছেন।জেলা জুড়ে  সাজসাজ রব দেখে মনে হচ্ছে, স্মরণ কালের বৃহৎ সমাগম হতে চলেছে ২৩ শে অক্টোবর রবিবার।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...