শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

লা লিগায় ছুটছে রিয়াল,ইপিএলে টটেনহ্যামকে থামালো ম্যানইউ

- Advertisement -
Single page 1st Paragraph
এল ক্লাসিকো জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা রিয়াল মাদ্রিদ এলচের মাঠেও সেই ঝলক দেখিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফিরলো।এলচে গোলরক্ষকের অবিশ্বাস্য কিছু সেভ বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছে এলচেকে।নইলে ব্যবধানটা সাত আট গোলের হলে অবাক হবার কিছু ছিলোনা।শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জিতেছে ৩–০ গোলে।
খেলার ১১ মিনিটে বেনজেমার বাড়িয়ে দেওয়া বলে ভালভার্দে গোল করে দলকে লীড এনে দেন।এরপর একের পর এক আক্রমণ করেও এলচে গোলরক্ষকের দৃঢ়তায় ঐ লীড নিয়েই বিরতিতে যায় দুই দল।বিরতির পরেও একই দৃশ্যের মঞ্চায়ন।কিন্তু ৭৫ মিনিটে ভেঙে যায় গোলরক্ষকের প্রতিরোধ।করিম বেনজেমার কোনাকুনি শটে ২-০তে এগিয়ে যায় রিয়াল।৮৯ মিনিটে এসেনসিও তাঁর ঝলক দেখিয়ে ৩-০ করেন।আর ঐ স্কোরেই শেষ হয় খেলা।রাতের শেষ খেলায় হলুদ সাবমেরিন খ্যাত ভিলারিয়ালকে ৩– ০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সা। লেভানডফস্কি ৩১ ও ৩৫ মিনিটে জোড়া গোল করার তিন মিনিট পর আটোগাফটি তৃতীয় গোলটি করেন।দশ খেলা শেষে রিয়াল মাদ্রিদ ২৮,বার্সেলোনা ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই অবস্থানে আছে।অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে ভিলার অবস্থান নয়ে এবার একনজরে দেখে নিই লা লিগার অন্য খেলার ফলাফলঃ- ** রিয়াল সোসিয়েদাদ ১– মায়োর্কা ০ ** আলমেরিয়া ৩– জিরোনা ২ ** ওসাসুনা ১— এসপানিওল ০ ইংলিশ প্রিমিয়ার লীগঃ- গত তিন ম্যাচে হ্যারি কেইন টানা গোল পেয়েছেন, টানা জয় পেয়েছে টটেনহ্যাম।কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে কেইন গোল পাননি,টটেনহ্যামও জিতেনি।ফ্রেড ৪৭ মিনিটে ও ফার্নান্দেজের ৮৯ মিনিটে দেয়া গোলে রীতিমতো ০-২ গোলের পরাজয় নিয়ে ঘরে ফিরেছে টটেনহ্যাম।
টটেনহ্যামের পরাজয়ের ফায়দা নিতে ব্যর্থ হয়েছে ওদিকে চেলসি।ব্রেন্টফোর্ডের মাঠে গোল শূন্য ড্র করে টেবিলের চারেই আছে ব্লুজরা।আর টটেনহ্যামকে হারিয়ে ব্লুজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানইউ।এক পয়েন্ট কম নিয়ে তাঁরা আছে পাঁচে।এ্যানফিল্ডে লিভারপুল একমাত্র গোলে ওয়েষ্টহ্যামকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
দশ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল একে,২৩ পয়েন্ট নিয়ে ম্যানসিটি দুইয়ে,সমান ২৩ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম,তাঁরা খেলেছে এগারো ম্যাচ।২০ পয়েন্ট নিয়ে চেলসি চারে ও ১৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে পাঁচে। চলুন এবার দেখে নিই প্রিমিয়ার লিগের অন্য খেলার ফলাফলঃ- ** নিউক্যাসেল ১– এভারটন ০ **বোর্নমাউথ ০– সাউদাম্পটন ১ ** ফুলহ্যাম ৩ — আ্যাস্টন ভিলা ০ ** লেষ্টার সিটি ২ —- লিড্স ইউনাইটেড ০ বুন্দেসলীগায় গতকাল রাতে একমাত্র খেলায় অসবুর্গকে তাঁদের মাঠে ৫—২ গোলে হারিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসে বায়ার্ন মিউনিখ।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...