সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত এক ও আহত কমপক্ষে পাঁচজন

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ২০শে অক্টোবর বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বিকেল পাঁচটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা হোমনা সুপার সার্ভিস নামে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস শিমরাইল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সামনের অংশ উপরের দিকে উঠে যায়। এতে অন্তত ছয়জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধিন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত অপর পাঁচজনের চিকিৎসা চলছে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গিয়ে র‍্যাকার দিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে আনে।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, দূর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। তবে বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

ইমা

এই বিভাগের সব খবর

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

সর্বশেষ

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...