সোমবার, ২২ জুন ২০২৬

মাহাথির মোহাম্মদও নির্বাচন করবেন

১৯ নভেম্বর মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন

- Advertisement -
Single page 1st Paragraph

মালয়েশিয়ায় আগামী ১৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটির নির্বাচন কমিশন কর্মকর্তারা বৃহস্পতিবার (২০অক্টোবর) কথা জানান। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেয়ার পর নির্বাচনের এই তারিখ ঘোষিত হলো। উল্লেখ্য বর্তমানে রাজনৈতিক অস্থিরতায় র্জজরিত মালয়েশিয়া।

এর আগে চলতি মাসের প্রথমদিকে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব তার সরকারের ২০২৩ সালের বাজেট পেশ করার মাত্র তিন দিন পরে, পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। তিনি বলেছিলেন যে তিনি আশা করেছিলেন যে নির্বাচন সাম্প্রতিক বছরগুলিতে দেশকে জর্জরিত করা অস্থিতিশীলতার অবসান ঘটাবে।

এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন চেয়ারম্যান আবদুল গণি সাল্লেহ জানান, নির্বাচনের তারিখ ১৯ নভেম্বর। মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ৫ নভেম্বর এবং প্রচারণার জন্য দুই সপ্তাহের সময় দেয়া হবে। তিনি আরও জানান, দেশের ১৩টি রাজ্যের কয়েকটিতে বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছেন, নভেম্বরের নির্বাচনটি উল্লেখযোগ্য হবে কারণ এতে ভোট দেয়ার বয়স ১৮-এ নামিয়ে আনার ফলে প্রায় ৬০ লাখ তরুণ ভোটার ভোটার তালিকায় যুক্ত হবে। যার ফলে প্রায় ২ কোটি ১০ লাখ ভোটার ভোট দেয়ার যোগ্য হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের নির্ধারিত সময় ছিল আগামী বছরের সেপ্টেম্বরে। সংসদ ভেঙে দেয়ায় নির্বাচন প্রায় এক বছর এগিয়ে এসেছে।

এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

ইমা

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...