শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আশা জিইয়ে রাখল উইন্ডিজ

- Advertisement -
Single page 1st Paragraph

জিম্বাবুয়ের কাছে হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে উইন্ডিজ- এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে দারুন এক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।  মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার আশা জিইয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ।

২০ ওভারে ১৫৩ রানের মাঝারি টার্গেট দিয়েও ৩১ রানের জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটাররা। ওপেনার মাধেভেরের ২৭ আর শেষদিকে জংঙয়ের ২৯ রান ছাড়া অন্যরা তেমন কিছুই করতে পারেন নি। ক্যারিবিয়ানদের হয়ে আলজেরি জোসেফ নেন ৪ উইকেট, ৩ উইকেট নেন জেসন হোল্ডার।

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে ক্যারিবিয়ানরা সংগ্রহ করে ১৫৩ রান, ৭ উইকেট হারিয়ে। দলের হয়ে এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান-এভিন লুইসরা। সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার জনসন চার্লস।

মিডল ওভারে এসে পর পর উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ানরা। দলের গুরুত্বপূর্ণ ব্যাটার ব্রুকস, হোল্ডার কিংবা পুরান যাদের কেউই পারেননি দলের হয়ে রান করতে। শেষ দিকে স্পিনার আকিল হোসেন এবং রবমেন পাওয়েল জুটি গড়েন ৪৯ রানের। যদিও পাওয়েল ২৮ রান করে আউট হয়ে ফেরেন।

শেষদিকে আকিল হোসেনের অপরাজিত ১৮ বলে ২৩ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে লড়াকু পুঁজি সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট সংগ্রহ করেন সিকান্দার রাজা। এছাড়া দুই উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...