শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগে রানার্স আপ ব্রাদার্স ইউনিয়ন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২’র রানার্স আপ নির্ধারণী প্লে-অফ ম্যাচ ব্রাদার্স ইউনিয়ন রানার্স আপ হয়েছে।

ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৪-০ গোলে শতদল ক্লাবকে পরাজিত করে লীগে রানার্স হওয়ার গৌরব অর্জন করে।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় রানা (জার্সি নং-১৩)।

 ১৯ অক্টোবর বিকালে এম.এ. আজিজ স্টেডিয়ামে এই রানার্স আপ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ পরবর্তী এমএ আজিজ স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার্স দলকে ট্রফি প্রদান করেন । চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহসানুল হায়দার চৌধুরী (বাবুল), মো: হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাব্দ্দুীন মো: জাহাঙ্গীর, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, মো: দিদারুল আলম, নাসির মিঞা, মো: হারুন আল রশীদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, আব্দুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, আবু জাহেদ, আব্দুর রশিদ লোকমান, এম.এ মুছা বাবলু, সিডিএফএ কাউন্সিলর সালাহ উদ্দিন জাহেদসহ খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...